৬. ট্রেনিং (Pre-Departure Orientation — PDO)

বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রসেসিং নিয়ে যে প্রশ্নগুলো অফিসে বারবার আসে — সেগুলোর সোজা উত্তর নিচে। ধাপের পুরো ছবির জন্য প্রসেসিং গাইড ও ট্র্যাক দেখুন।

হাউজ ও কোম্পানি ভিসায় যাত্রার আগে PDO/TTC ট্রেনিং লাগে। সার্টিফিকেট ছাড়া BMET ক্লিয়ারেন্স আটকে যায়। নিচে যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলোর উত্তর।

10 টি প্রশ্নোত্তর

কোন ভিসার জন্য ট্রেনিং বাধ্যতামূলক?

সব বিদেশে কর্মসংস্থান ভিসার জন্য বাংলাদেশি কর্মীদের **৩ দিনের PDO** বাধ্যতামূলক। হাউজ ও কোম্পানি ভিসা ও হাউজমেইড ভিসা — সহ যে কোন ওয়ার্ক ভিসার জন্য় BMET ক্লিয়ারেন্সের পেতে আগে পিডিও সার্টিফিকেট লাগে।

কোথায় ট্রেনিং হয়?

৩দিনের ট্রেনিং এখন নিজের জেলা **Technical Training Centre (TTC)** — হয় । সব জেলার তালিকা: https://www.oep.gov.bd/pdo-enrollment-card নিজ জেলার TTC-তে সময়মতো উপস্থিত থাকুন।

কত ঘণ্টা/দিনের ট্রেনিং?

**৩ কর্মদিবস** ট্রেনিং দিতে হয় ।

কী কী শেখানো হয়?

গন্তব্য দেশের আইন, সংস্কৃতি, কর্মী অধিকার, স্বাস্থ্য-নিরাপত্তা, আর্থিক ব্যবস্থাপনা, জরুরি হেল্পলাইন ।

ট্রেনিং না করলে কী হয়?

BMET ক্লিয়ারেন্স মিলবে না → বিমানবন্দরে বহির্গমন ব্লক।

ট্রেনিং সার্টিফিকেটের মেয়াদ কত দিন?

বিএমইটি ট্রেনিংয়ের মেয়াদ ৬ মাস থাকে।

ফি কত?

TTC-তে সাধারণত সামান্য সরকারি ফি। সঠিক অঙ্ক TTC/অফিস থেকে জানুন; সাইটে পুরনো সংখ্যা গ্যারান্টি নয়।

অনলাইনে করা যায়?

PDO অফলাইন ট্রেনিং দিতে হয় TTC-তে । সার্টিফিকেট ডাউনলোড: https://www.oep.gov.bd/pdo-certificate সার্টিফিকেট লিংক থেকে নাম-পাসপোর্ট মিলিয়ে নামিয়ে অফিসে জমা দিন।

সবচেয়ে বেশি কী ভুল হয়?

নামের বানান, পাসপোর্ট নাম্বার ইত্যাদি ভুল হতে পারে ।

ট্রেনিং কী ভিসা হওয়ার আগে দিতে হয় নাকি পরে দিতে হয়?

ট্রেনিং কী ভিসা হওয়ার আগে দিতে হয় নাকি পরে যে কোন সময় দেয়া যায় । ভিসা ইস্যুর পর যাত্রার আগে করলেই চলে—অফিসের ক্রম মেনে চলুন।

আরও প্রশ্ন আছে?

আজকের রেট বা ফাইলের পরবর্তী ধাপ জানতে WhatsApp করুন: 01610940000

অথবা bd2saudi.com — পাসপোর্ট দিয়ে ট্র্যাক · FAQ · ভিসা গাইড