কন্টেন্টে যান

MOFA এপ্লিকেশন FAQ — সৌদি ভিসা MOFA বাংলাদেশ

MOFA এপ্লিকেশন কী, নম্বর, ফি, স্ট্যাটাস চেক, এডিট, ক্যান্সেল ও ভুল তথ্য — সৌদি ভিসা MOFA সম্পর্কিত সব প্রশ্নোত্তর।

এই বিষয়ে 11টি প্রশ্ন

মোফা এপ্লিকেশন হচ্ছে সৌদি আরবে ভিসার জন্য আবেদন। সৌদি আরবে যাওয়ার জন্য যেকোনো ধরনের ভিসা পেতে MOFA এপ্লিকেশন করতে হয়। যেমন ওয়ার্ক ভিসা, জেয়ারা ভিসা, উমরা ভিসা, হজ্ব ভিসা, ফ্যামিলি ভিজিট, বিজনেস ভিজিট সব ধরনের ভিসার জন্য মোফা এপ্লিকেশন লাগে।

যখন কোন ভিসার জন্য মোফা এপ্লিকেশন করা হয় তখন যে নাম্বার দেওয়া হয় সার্ভার থেকে সেটাই এপ্লিকেশন নাম্বার। মোফা এপ্লিকেশন নাম্বার সাধারণত ১০ ডিজিটের হয় এবং শুরুতে E থাকে। যেমন: E1234567890

না, MOFA এপ্লিকেশন ছাড়া সৌদি আরবের কোন ভিসা পাওয়া সম্ভব নয়।

MOFA এপ্লিকেশন প্রসেসের ধাপ নির্ভর করে কি ভিসার জন্য MOFA এপ্লিকেশন করা হয়েছে তার উপর। ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সাধারণত মোফা এপ্লিকেশন বাংলাদেশে অবস্থিত এজেন্সি করে থাকে। এবং সৌদি এম্বাসিতে মোফা এপ্লিকেশন সাবমিট করার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে দেওয়া হয়। যেমন মেডিকেল ফিট কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স, সার্টিফিকেট, ভিসার ইনভাইটেশন লেটার ইত্যাদি।

MOFA এপ্লিকেশন ফি কি ভিসার জন্য করা হচ্ছে তার উপর নির্ভর করে। এবং এটা দেশ ভেদে ভিন্ন হতে পারে। বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসার জন্য MOFA এর ফি 21 ডলার।

মোফা এপ্লিকেশন করে অনলাইনে পেমেন্ট করার সাথে সাথেই MOFA এপ্লিকেশন নাম্বার আসে। এবং এম্বাসি থেকে এপ্রুভ হওয়ার জন্য প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্ট সহ এম্বাসিতে সাবমিট করলে এক থেকে দুই দিনে ভিসা হয়ে যায়।

MOFA অ্যাপ্লিকেশন চেক করার জন্য সৌদি সরকারি ওয়েবসাইটের নির্ধারিত লিংকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা যায়। লিংক: https://visa.mofa.gov.sa/visaperson/getapplicantdata — এই লিংকে গিয়ে পাসপোর্ট নাম্বার, ভিসার টাইপ এবং ন্যাশনালিটি সিলেক্ট করলেই এপ্লিকেশন অবস্থা দেখা যায়।

MOFA এপ্লিকেশন চূড়ান্ত সাবমিট দেওয়ার পরে কিছু ডাটা আর চেঞ্জ করা যায় না। যেমন: পাসপোর্ট নাম্বার, জেন্ডার, ন্যাশনালিটি। বাকি ডাটা এডিট করা যায়।

MOFA এপ্লিকেশন সাবমিট করার পরে পেমেন্ট দেওয়া হয়ে গেলে এটা আর ক্যান্সেল করা যায় না। যদি কোন কারণে ভিসার পরিবর্তন হয় অথবা বড় কোন পরিবর্তন করতে হলে পুনরায় এপ্লিকেশন করতে হবে।

মোফা এপ্লিকেশনের ডাটা পাসপোর্ট এর সাথে ১০০% ডাটা মিল থাকতে হয়। কোন অমিল থাকলে ভিসা রিজেক্ট হবে।

যেহেতু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে MOFA এপ্লিকেশন এজেন্সি করে থাকে তাই এখানে ক্লায়েন্টের ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদি কোন ভুল হয় সেটা এজেন্সির দায়ভার।

এখনও সৌদি ভিসা নিয়ে সাহায্য লাগবে?

এই বিষয়ে আরও প্রশ্ন আছে?

WhatsApp +8801610940000

সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি

MODEL AVIATION SERVICES

Recruiting Licence RL-732

এই এজেন্সি অফিসিয়াল BAIRA সদস্য পাতা ও RAIMS (OEP) এজেন্সি রেজিস্ট্রিতে যাচাই করুন।

RAIMS Overseas Employment Portal RAIMS / OEP agencies BAIRA BAIRA member RL-732