মোহাস্সাসা ভিসা

বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রসেসিং নিয়ে যে প্রশ্নগুলো অফিসে বারবার আসে — সেগুলোর সোজা উত্তর নিচে। ধাপের পুরো ছবির জন্য প্রসেসিং গাইড ও ট্র্যাক দেখুন।

6 টি প্রশ্নোত্তর

মোহাস্সাসা ভিসা কী?

মোহাস্সাসা (مؤسسة) মানে প্রতিষ্ঠান বা কোম্পানি। মোহাস্সাসা ভিসা হলো কোম্পানির অধীনে কর্মী ভিসা।

কোম্পানি ভিসা কীভাবে প্রসেস হয়?

সৌদি কোম্পানির স্পনসরশিপে ওয়ার্ক ভিসা Qiwa, MOFA, এবং মক্তব আমল সিস্টেমের মাধ্যমে প্রসেস হয়।

কোম্পানি ভিসা ও হাউস ভিসার পার্থক্য কী?

কোম্পানি ভিসা: প্রতিষ্ঠানে কাজ, Qiwa সিস্টেম, চাকরি বদল সহজ, ইকামা কোম্পানির নামে। হাউস ভিসা: বাড়িতে কাজ, Musaned সিস্টেম, স্পন্সর ব্যক্তিগত (কফিল)।

কোম্পানি ভিসায় চাকরি বদল সহজ?

হ্যাঁ। Qiwa এবং Nitiqat নীতি অনুযায়ী নাজাত (ট্রান্সফার) সম্ভব, তবে শর্ত পূরণ করতে হয়। হাউস ভিসার চেয়ে সহজ।

কোম্পানি ভিসার সুবিধা কী?

আইনি সুরক্ষা বেশি, নির্ধারিত ছুটি ও ইওএস (End of Service) বেনিফিট, মেডিকেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি ভিজিট সুযোগ, এবং ক্যারিয়ার উন্নতির সুযোগ।

ফ্রি ভিসা বলে কিছু আছে?

না। সৌদি আরবে 'ফ্রি ভিসা' বলে কিছু নেই। মেডিকেল, বিএমইটি, তাশির, এজেন্সি ফি — সব খরচ কর্মী বা নিয়োগকর্তাকে বহন করতে হয়। 'ফ্রি ভিসা' শুনলে সতর্ক হন — এটা প্রতারণার ফাঁদ হতে পারে। আরও জানুন: https://bd2saudi.com/faq/manpower-bmet

আরও প্রশ্ন আছে?

আজকের রেট বা ফাইলের পরবর্তী ধাপ জানতে WhatsApp করুন: 01610940000

অথবা bd2saudi.com — পাসপোর্ট দিয়ে ট্র্যাক · FAQ · ভিসা গাইড