পুলিশ ক্লিয়ারেন্স FAQ — সৌদি ভিসা PCC বাংলাদেশ
সৌদি ভিসার পুলিশ ক্লিয়ারেন্স কেন লাগে, অনলাইন আবেদন, খরচ, সময়, ডকুমেন্ট ও ভুল সংশোধন — PCC গাইড।
এই বিষয়ে 10টি প্রশ্ন
সৌদি আরবে ওয়ার্ক ভিসা, হাউজ ভিসা ও বেশিরভাগ দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড নেই—এটা প্রমাণ করতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) বাধ্যতামূলক। এটি সৌদি এম্বাসিতে জমা দিতে হয়।
| ভিসা ধরন | PCC | |----------|-----| | ওয়ার্ক/কোম্পানি ভিসা | বাধ্যতামূলক | | হাউজ/ডোমেস্টিক ভিসা (Musaned) | বাধ্যতামূলক | | ফ্যামিলি ভিজিট | সাধারণত লাগে না | | উমরা/হজ্ব/টুরিস্ট | সাধারণত লাগে না |
বাংলাদেশে **অনলাইন** — Bangladesh Police Clearance অফিসিয়াল পোর্টাল: https://pcc.police.gov.bd/ords/r/pcc/pcc/9 । বিদেশে থাকলে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আবেদন করা যায়।
পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার পরে সাধারণত **১০ দিন** এর মতো লাগতে পারে।
বর্তমানে **১,৫০০ টাকা** (ট্রেজারি চালান কোড: ১-৭৩০১-০০০১-২৬৮১) অথবা অনলাইন কার্ড পেমেন্ট।
**হ্যাঁ** — পুলিশ ক্লিয়ারেন্স **অনলাইনেই** করতে হয়। এখন আর অফলাইনে হয় না।
পাসপোর্ট কপি, আইডি কার্ড কপি, চেয়ারম্যান সার্টিফিকেট লাগে। কখনও ইউটিলিটি বিলের কপি চায়, যেমন: বিদ্যুত বিলের কপি।
পুলিশ ক্লিয়ারেন্সে নাম, পাসপোর্ট নাম্বারে ভুল থাকলে সেটা প্রিন্ট হয়ে গেলে **আর সংশোধন করা যায় না**। পুনরায় সঠিকভাবে আবেদন করা লাগে।
পুলিশ ক্লিয়ারেন্স ইস্যুর তারিখ থেকে সাধারণত **৬ মাস** বৈধ ধরা হয়, তবে সৌদি এম্বাসি **১ বছর** পর্যন্ত ভিসা দেয়।
**হ্যাঁ** — হাই কমিশন অ্যাটেস্টেশনসহ অনলাইন আবেদন।