৫. তাশির ফিঙ্গার (Tasheer Biometrics)

বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রসেসিং নিয়ে যে প্রশ্নগুলো অফিসে বারবার আসে — সেগুলোর সোজা উত্তর নিচে। ধাপের পুরো ছবির জন্য প্রসেসিং গাইড ও ট্র্যাক দেখুন।

10 টি প্রশ্নোত্তর

তাশির কী?

তাশির হলো MOFA কর্তৃক অনুমোদিত সার্ভিস সেন্টার যারা সৌদি আরবে যাওয়ার জন্য যাত্রীদের বায়োমেট্রিক ফিংগারপ্রিন্ট সংগ্রহ করে।

তাশির বায়োমেট্রিক কেন লাগে?

২০২৩ সাল থেকে সৌদি এম্বাসি ঢাকায় ওয়ার্ক ভিসা সহ প্রায় সব ধরনের ভিসায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে। এটি নিরাপত্তা যাচাই এবং পরিচয় সত্যায়নের জন্য প্রয়োজন।

কাদের তাশির বায়োমেট্রিক দিতে হয়?

যারা তাশিরের মাধ্যমে সৌদি ভিসা প্রসেস করছেন তাদের সবাইকে বায়োমেট্রিক দিতে হয়। এতে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিজিট, উমরা, হজ ইত্যাদি অন্তর্ভুক্ত।

তাশির সেন্টার কোথায়?

ঢাকায়: Jamuna Future Park — চট্টগ্রামে: Agrabad। অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন: https://vc.tasheer.com/appointment

কী কী কাগজপত্র লাগে?

মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, তাশির অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং ভিসা অনুযায়ী অন্যান্য নির্ধারিত ডকুমেন্ট নিয়ে যেতে হবে।

তাশির ফি কত?

বায়োমেট্রিক সার্ভিস ফি প্রায় ৬৬২ টাকা। তবে সময়ে সময়ে পরিবর্তন হতে পারে।

কখন তাশির ফিংগার দিতে হয়?

ভিসার ডকুমেন্ট সৌদি এম্বাসিতে পাঠানোর আগেই তাশির বায়োমেট্রিক সম্পন্ন করতে হয়।

বায়োমেট্রিক দেওয়ার পরে কী হয়?

বায়োমেট্রিক দেওয়ার পরে তাশির সেন্টার থেকে একটি রিসিপ্ট বা টোকেন দেওয়া হয়। এটি আপনার এজেন্সিতে জমা দিতে হয়। এরপর এজেন্সি পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট সৌদি এম্বাসিতে পাঠায়।

বায়োমেট্রিক রিজেক্ট হলে কী করব?

যদি বায়োমেট্রিক রিজেক্ট হয় তাহলে পুনরায় স্ক্যান করতে হবে। বায়োমেট্রিক ছাড়া ভিসা স্ট্যাম্প হয় না।

শিশুদের জন্য বায়োমেট্রিক নিয়ম কী?

৬ বছরের কম বয়সী: সাধারণত শুধু ফটো লাগে। ৬-১২ বছর: ক্ষেত্র অনুযায়ী ফিংগারপ্রিন্ট লাগতে পারে। ১২ বছরের বেশি: সম্পূর্ণ বায়োমেট্রিক বাধ্যতামূলক।

আরও প্রশ্ন আছে?

আজকের রেট বা ফাইলের পরবর্তী ধাপ জানতে WhatsApp করুন: 01610940000

অথবা bd2saudi.com — পাসপোর্ট দিয়ে ট্র্যাক · FAQ · ভিসা গাইড