৮. বাস্তব অভিজ্ঞতা

বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রসেসিং নিয়ে যে প্রশ্নগুলো অফিসে বারবার আসে — সেগুলোর সোজা উত্তর নিচে। ধাপের পুরো ছবির জন্য প্রসেসিং গাইড ও ট্র্যাক দেখুন।

6 টি প্রশ্নোত্তর

শ্রমিকরা সবচেয়ে বেশি কী জানতে চায়?

মোসানেদ কতদিনে সম্পন্ন হবে, MOFA নম্বর কীভাবে চেক করব, তাশির অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিব, বিএমইটি ক্লিয়ারেন্স কবে পাব, ভিসা প্রসেসিং খরচ কত — এই বিষয়গুলো সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়।

শ্রমিকরা সবচেয়ে বড় ভুল কী করে?

সঠিক এজেন্সি বাছাই না করেই পাসপোর্ট জমা দেওয়া, অভিজ্ঞতাহীন বা লাইসেন্সবিহীন দালালদের কাছে যাওয়া — ফলে ভিসা প্রসেসে দেরি, ভোগান্তি এবং অর্থ নষ্ট হয়। কম খরচে ভিসা পাওয়ার লোভে অবিশ্বস্তদের হাতে সময় ও টাকা হারানো সবচেয়ে সাধারণ ভুল। সঠিক এজেন্সি খুঁজতে দেখুন: https://bd2saudi.com/faq/manpower-bmet

কোন বিষয়ে প্রতারণা বেশি হয়?

হাউস ভিসায় না থেকেও কোটা আছে বলে দাবি করা এবং টাকা নেওয়া, ওকালা করতে অতিরিক্ত সময় নিয়ে টাকা আটকে রাখা। বিএমইটি লাইসেন্স নেই এমন এজেন্সি কাজ নিয়ে অন্য অফিসের মাধ্যমে করায় — ফলে খরচ বাড়ে। কম রেটে কাজ নিয়ে পরে অতিরিক্ত টাকা চাওয়া খুবই সাধারণ প্রতারণা। লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি যাচাই করুন: https://www.oep.gov.bd/agencies

শ্রমিকরা সবচেয়ে বেশি কী নিয়ে বিভ্রান্ত?

চটকদার বিজ্ঞাপন দেখে লোভে পড়ে যাকে-তাকে কাজ দিয়ে দেওয়া। সঠিক এজেন্সি চেনা না থাকা। বিশ্বস্ত এজেন্সির বদলে নতুন বা অচেনা মধ্যস্থদের সাথে কিছু টাকা কম দিয়ে কাজ করতে গিয়ে প্রতারিত হওয়া সবচেয়ে সাধারণ বিভ্রান্তি।

শ্রমিকরা কী নিয়ে ভয় পায়?

প্রতারণার শিকার হওয়া, ভিসা রিজেক্ট হওয়া, বিমানবন্দরে আটকে যাওয়া, এবং হাউস ভিসায় নির্যাতনের শিকার হওয়া — এসব নিয়ে শ্রমিকরা ভয় পায়। তাই শুধুমাত্র বিএমইটি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি ব্যবহার করুন।

কোন সমস্যায় জরুরি সমাধান খোঁজা হয়?

মোসানেদ ডিলিট, MOFA রিজেক্ট সমাধান, তাশির স্লট পাওয়া, এবং বিএমইটি ক্লিয়ারেন্স আটকে যাওয়া — এই সমস্যাগুলোতে দ্রুত সমাধান প্রয়োজন হয়।

আরও প্রশ্ন আছে?

আজকের রেট বা ফাইলের পরবর্তী ধাপ জানতে WhatsApp করুন: 01610940000

অথবা bd2saudi.com — পাসপোর্ট দিয়ে ট্র্যাক · FAQ · ভিসা গাইড