এম্বাসি টাইপিং, ভিসা ইস্যু, BMET ক্লিয়ারেন্স ও টিকিট
ভিসা হাতে আসার পর, টিকিট কাটার আগে। হাউজ ভিসায় PDO লাগে।
এই গাইডে হাউজ ভিসার অফিস-ক্রম বলা আছে — মোসানেদ থেকে টিকিট পর্যন্ত। ফাইল কোথায় আছে জানতে পাসপোর্ট নম্বর দিয়ে ট্র্যাক করুন।
মোসানেদ সিস্টেম
মোসানেদ সৌদি হাউজ/ডোমেস্টিক রিক্রুটিং সিস্টেম। হাউজ ভিসা মানে আমেল মঞ্জিল, সওয়াক খাস, হারেস মঞ্জিল, তাব্বাখ মঞ্জিল, খাদ্দামা। ঢাকায় প্রথম কাজ মোসানেদ এন্ট্রি ও কন্ট্রাক্ট — এটা ছাড়া ওকালা হয় না। বিস্তারিত: মোসানেদ FAQ।
MOFA অ্যাটেস্টেশন
মোসানেদের পর ফরেইন মিনিস্ট্রি (MOFA) অ্যাটেস্টেশন লাগে। মেডিকেল রিপোর্ট অনলাইনে না উঠলে MOFA নড়ে না। MOFA নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যায়। দেখুন: MOFA FAQ।
ওকালা প্রসেসিং
MOFA হওয়ার পরে সৌদি অফিস ওকালা (অনুমোদন পত্র) ইস্যু করে। ওকালা ছাড়া পরের ধাপে যাওয়া যায় না। বিস্তারিত: ওকালা FAQ।
মেডিকেল রিপোর্ট
মেডিকেল ওয়াফিদ/গামকা অনুমোদিত সেন্টারে হয়। রিপোর্ট অনলাইনে উঠলেই MOFA এগোয়। রিপিট টেস্টের কল এলে চুপ করে না থেকে অফিসকে জানান। গাইড: মেডিকেল ও MOFA।
তাশির ফিঙ্গারপ্রিন্ট
এখন সব সৌদি ভিসায় তাশির লাগে। ঢাকার তাশির সেন্টারে মূল পাসপোর্ট নিয়ে যান। তারিখ মিস করলে ফাইল পেছায়। দেখুন: তাশির FAQ ও তাশির গাইড।
পুলিশ ক্লিয়ারেন্স
পুলিশ ক্লিয়ারেন্স (PCC) অনলাইনে আবেদন করা যায়। নামের বানান পাসপোর্টের সাথে হুবহু মিলতে হবে — Md./Mohammad/Mohammed ভুল থাকলে এম্বাসি আটকে। দেখুন: PCC FAQ।
এম্বাসি টাইপিং ও ভিসা স্ট্যাম্প
কাগজ রেডি হলে সৌদি এম্বাসিতে ফাইল যায়। এম্বাসির তারিখ গ্যারান্টি নয় — ভিসা না নামলে টিকিট কাটবেন না। গাইড: এম্বাসি, BMET ও টিকিট।
PDO ও BMET ক্লিয়ারেন্স
হাউজ ভিসায় প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO) লাগে। PDO শেষে BMET ক্লিয়ারেন্স/স্মার্ট কার্ড ছাড়া এয়ারপোর্টে সমস্যা হয়। দেখুন: BMET PDO FAQ ও ম্যানপাওয়ার–BMET FAQ।
ফ্লাইট টিকিট ও যাত্রা
ভিসা ও BMET ক্লিয়ারেন্স হওয়ার পরেই টিকিট কাটুন। সস্তা টিকিট আগে কেটে রাখলে ভিসা দেরি হলে টাকা নষ্ট। টিকিট প্রশ্ন: ফ্লাইট টিকিট FAQ।
রেট ও পরবর্তী ধাপ
সস্তা রেটে ফাইল নিলে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। আজকের রেট বা ফাইল স্ট্যাটাস জানতে একটা নম্বরেই যোগাযোগ করুন — নিচে। আরও প্রশ্ন: সব FAQ, ভিসা গাইড, যোগাযোগ।
সম্পর্কিত গাইড
আরও প্রশ্ন?
আজকের রেট বা ফাইলের পরবর্তী ধাপ জানতে WhatsApp করুন: 01610940000
অথবা bd2saudi.com — পাসপোর্ট দিয়ে ট্র্যাক · FAQ · ভিসা গাইড